ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি Logo বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে ১৪শ কোটি টাকা চায় কর্তৃপক্ষ Logo ১ লাখ টাকা ঘুস গ্রহণ করে দুদকের জালে আটক পৌরসভার প্রকৌশলী Logo জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরো’র স্মৃতিফলক উন্মোচন Logo শামা ওবা‌য়ে‌দের স‌ঙ্গে ব্রিটিশ হাই ক‌মিশনা‌রের সাক্ষাৎ Logo জার্মানির ৪৫০ স্কুলে বোমা হামলার হুমকি Logo গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫ শতাংশ পাওনা নিষ্পত্তির দাবি Logo সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুতে প্রয়োজন ১৪১০ কোটি টাকা

১ লাখ টাকা ঘুস গ্রহণ করে দুদকের জালে আটক পৌরসভার প্রকৌশলী

বরগুনায় দাবিকৃত ঘুসের এক লাখ টাকা গ্রহণ করার দায়ে আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৌরসভার উন্নয়ন প্রকল্প থেকে ঘুস গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সমন্বিত পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন।

দুদক সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর আমতলী পৌরসভার লেকের সৌন্দর্যবর্ধন কাজের সঙে যুক্ত ঠিকাদার শেখ নোমান রেজা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানের বিরুদ্ধে ঘুস দাবির একটি অভিযোগ করেন। দুদকের কাছে তিনি অভিযোগ করেন, দাবিকৃত ঘুসের টাকা না দিলে কাজের বিল আটকে দেওয়াসহ কাজে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করবেন প্রকৌশলী রুবেল খান। এমন অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী শেখ নোমান রেজার মাধ্যমে একটি ট্রাপ কেস পরিচালনা করে দুদক। পরে দাবিকৃত ঘুসের টাকা গ্রহণ করলে অভিযান চালিয়ে টাকা উদ্ধারসহ প্রকৌশলী রুবেল খানকে আটক করে দুদক।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ট্রাপ কেস পরিচালনার মাধ্যমে একটি বিশেষ অভিযান চালিয়ে রুবেল খানকে ঘুস গ্রহণের এক লাখ টাকাসহ আটক করা হয়েছে। তার পকেট থেকে উদ্ধারকৃত টাকার নম্বরের সঙ্গে ট্রাপ কেসে ব্যবহৃত টাকার নম্বরের সঙ্গে মিল পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি শুধু নোমান রেজার থেকেই নয় পৌরসভায় যত ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ হয় সকল কাজ থেকেই তিনি ঘুস গ্রহণ করেন। এর মাধ্যমে রুবেল খান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তাকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। ঘুস গ্রহণের দায়ে মামলা দায়েরের পর আগামীকাল তাকে আদালতে প্রেরণ করবো।

এ বিষয় আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসেন বলেন, দুদুকের অভিযানে আটক রুবেল খানকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি

১ লাখ টাকা ঘুস গ্রহণ করে দুদকের জালে আটক পৌরসভার প্রকৌশলী

আপডেট সময় ০৭:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬