ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নামাজের সময়সূচি – ২২ নভেম্বর ২০২৬ Logo সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির Logo সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে : অর্থমন্ত্রী Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা তালাত গ্রেপ্তার Logo সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ Logo নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু Logo ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা, অগ্নিসংযোগের চেষ্টা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রক্তে ভেজা ডালাস: স্তব্ধ বিশ্ব, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক বুলেট। Logo ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস) বাংলাদেশ চ্যাপ্টারের ৪র্থ বার্ষিক সম্মেলন ও ১০ম বার্ষিক সাধারণ সভা।

শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন এসিএস বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা গভর্নর অধ্যাপক মুর্তজা কে. আই. কিউ. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাদরুল আলম।

সম্মেলনে আধুনিক সার্জারির বিভিন্ন দিক, চিকিৎসায় নতুন উদ্ভাবন, গবেষণা, রোগীর সেবা ও চিকিৎসার মানোন্নয়ন নিয়ে চারটি বৈজ্ঞানিক অধিবেশনে প্রবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নামাজের সময়সূচি – ২২ নভেম্বর ২০২৬

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

আপডেট সময় ০৯:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬