ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি Logo বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি Logo সশস্ত্র বাহিনী দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই। পোশাক খাতের শ্রমিকদের মজুুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না।

এতে মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এই খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, দুর্নীতি, অনিয়ম, ব্যবসার খরচ নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে একটা টেকসই শাসনব্যবস্থা তৈরি করা না গেলে, কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এর জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা।

তিনি বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলতেই থাকে। তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। এসব পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির দিকে অতীতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি।

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

আপডেট সময় ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬