ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ Logo হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি Logo বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি Logo সশস্ত্র বাহিনী দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী

জাতিসংঘের সবচেয়ে হতাশাজনক সম্মেলন হতে যাচ্ছে কপ-৩১?

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ ইতিহাসের সবচেয়ে হতাশাজনক সম্মেলনগুলোর একটিতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে শতাধিক পরিবেশবাদী সংগঠন।

সম্মেলনের খসড়া ঘোষণায় জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ দেওয়া এবং জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর নতুন কোনও প্রতিশ্রুতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা।

এ বিষয়ে সম্মেলনের যৌথ সভাপতি ক্রিস বোয়েন ও মুরাত কুরুমের কাছে রাতারাতি একটি চিঠি পাঠিয়েছে সংগঠনগুলো। এতে বলা হয়েছে, সম্মেলনকে বড় ধরনের ব্যর্থতা থেকে রক্ষা করার জন্য সভাপতিদের হাতে এখনও কয়েক ঘণ্টা সময় রয়েছে।

চিঠিতে সংগঠনগুলো বলেছে, ‘বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোকে পরিত্যাগ করা হচ্ছে। আলোচনার বিভিন্ন পর্যায়ে উন্নত দেশগুলো অগ্রগতি বাধাগ্রস্ত করেছে এবং নতুন কোনও জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ছাড়াই সম্মেলনে এসেছে।’

সম্মেলনের খসড়া ঘোষণাকে জীবাশ্ম জ্বালানি শিল্পের জন্য উপহার হিসেবে উল্লেখ করে তারা বলেছে, জলবায়ু সংকটের প্রধান কারণ কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে এতে কোনও উল্লেখই নেই।

সংগঠনগুলোর অভিযোগ, কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি করে এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছে সম্মেলন। এর বিনিময়ে বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেই বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হতে হবে- এমন কোনও বাধ্যবাধকতা রাখা হয়নি। একই সঙ্গে যাদের সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন, তাদের কাছে বিদ্যুৎ পৌঁছানোর নিশ্চয়তাও নেই।

গ্রিনপিস ইন্টারন্যাশনাল, ডব্লিউডব্লিউএফ, ৩৫০ ডট ওআরজি ও ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কসহ ১০০টি পরিবেশবাদী সংগঠন চিঠিতে স্বাক্ষর করেছে।

চিঠিতে কার্বন ধারণের লক্ষ্যমাত্রা বাদ দেওয়া, আদিবাসীদের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্বহাল এবং জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জলবায়ু সুরক্ষায় রাষ্ট্রগুলোর দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতকে সম্মেলনের ঘোষণায় স্বাগত জানানোর দাবি জানিয়েছে তারা।

সংগঠনগুলোর মতে, বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রার সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি সরাসরি যুক্ত করতে হবে। অন্যথায় বিদ্যুতের চাহিদা বাড়লেও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে না।

এছাড়া কপ-৩০ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে রূপরেখা নেওয়া হয়েছিল, তা পরবর্তী সম্মেলনগুলোতেও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তা না হলে কপ-৩১-এর ব্যর্থতার দায় অন্যায্যভাবে ইথিওপিয়াকে বহন করতে হবে বলে সতর্ক করেছে সংগঠনগুলো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ

জাতিসংঘের সবচেয়ে হতাশাজনক সম্মেলন হতে যাচ্ছে কপ-৩১?

আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬