ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি Logo সশস্ত্র বাহিনী দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা Logo বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে Logo এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার Logo আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর

রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ থাকলেও রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এর ওপর নির্ভর করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিনি বলেছেন, রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে এবং নিজের বিচারিক বিবেচনা প্রয়োগ করে লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই সর্বাধিক গুরুত্ব পাবে।

শনিবার সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারিক কর্মকর্তারা অংশ নেন।

অভিভাষণে প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর করতে সময়ের যথাযথ ব্যবহার এবং পরিকল্পিতভাবে মামলা পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন।

মামলার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিচারকদের নিজ নিজ সামর্থ্য ও সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যতালিকা প্রস্তুতের পরামর্শ দেন প্রধান বিচারপতি। শুনানি শেষ হওয়ার পর উন্মুক্ত আদালতেই পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। এসব উদ্যোগ বিচারিক সেবার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি মামলা ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে অভিভাষণে গুরুত্বারোপ করা হয়।

বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও দক্ষতাভিত্তিক করার বিষয়ে প্রধান বিচারপতি বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধনের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতগুলোতে বিচারক পদায়নের উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে বিচারকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৬:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬