ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু Logo সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল? Logo সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা Logo ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী Logo তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত Logo চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। নতুন কাঠামোতে বাহিনীপ্রধানদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে সৈনিক, নাবিক ও বিমানবাহিনীর রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলিতে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, নাবিক, বিমানসেনা ও অন্যান্য পদমর্যাদার সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুবিধার বিষয় উল্লেখ করা হয়েছে।

বাহিনীপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের বেতন

নতুন কাঠামো অনুযায়ী, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান ও বিমানবাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদে মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

কমিশন্ড অফিসারদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা, ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং মেজরের ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া লেফটেন্যান্ট কর্নেলের বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ব্রিগেডিয়ার জেনারেলের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জেসিও, সৈনিক ও অন্যান্য পদে বেতন

নতুন কাঠামোতে মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য পদে সার্জেন্টের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। সৈনিকদের মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুটদের নির্ধারিত মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।

তিন বাহিনীর পৃথক বেতন কাঠামো

সেনাবাহিনী: সেনাবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেলের ১ লাখ ৬৪ হাজার, মেজর জেনারেলের ১ লাখ ৫৬ হাজার, ব্রিগেডিয়ার জেনারেলের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার এবং কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। অফিসার ক্যাডেটের নির্ধারিত বেতন ২৩ হাজার টাকা।

নৌবাহিনী: নৌবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। ভাইস অ্যাডমিরালের ১ লাখ ৬৪ হাজার, রিয়ার অ্যাডমিরালের ১ লাখ ৫৬ হাজার, কমডোরের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার এবং ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। মাস্টার চিফ পেটি অফিসারের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। নাবিকদের মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুটদের নির্ধারিত বেতন ২১ হাজার ৪০০ টাকা।

বিমানবাহিনী: বিমানবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। এয়ার মার্শালের ১ লাখ ৬৪ হাজার, এয়ার ভাইস মার্শালের ১ লাখ ৫৬ হাজার, এয়ার কমডোরের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার এবং গ্রুপ ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। সার্জেন্টের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। এসি-১ পদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুট বা এসি-২ পদের নির্ধারিত বেতন ২১ হাজার ৪০০ টাকা।

নার্সিং সার্ভিসের বেতন

সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের সদস্যদের জন্যও পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে কর্নেলের মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেলের ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা, মেজরের ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা এবং ক্যাপ্টেনের ৪৮ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লেফটেন্যান্টের বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৫৯ হাজার টাকা। এএফএনএস ক্যাডেটের নির্ধারিত মূল বেতন ২২ হাজার ৪০০ টাকা।

কবে থেকে কার্যকর হবে নতুন বেতন?

নতুন মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর হবে না; ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পদ পর্যন্ত নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে রিক্রুট পর্যন্ত ৫০ শতাংশ কার্যকর হবে।

দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম শ্রেণির পদে ৭০ শতাংশ এবং অন্যান্য পদে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সদস্য শতভাগ নতুন মূল বেতন পাবেন। তবে বেতন-ভাতার অন্যান্য সুযোগ-সুবিধা ২০২৮ সালের জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হবে।

যেসব ভাতা বাড়ছে, যুক্ত হচ্ছে নতুন সুবিধা

নতুন কাঠামোতে বিভিন্ন ভাতার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা, কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ভাতা দৈনিক ১২১ টাকা দেওয়া হবে।

পাহাড়ি ও হাওর এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা।

এ ছাড়া মেজর ও তদূর্ধ্ব পদের কর্মকর্তাদের জন্য মাসিক ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদগুলোর জন্য ১৫০ টাকা মোবাইল ভাতা চালু করা হয়েছে। প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য প্রতি মাসে সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রত্যেককে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

আপডেট সময় ০২:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬