ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ Logo হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি Logo বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি Logo সশস্ত্র বাহিনী দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী

হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি

সাভারের আশুলিয়ায় অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কার্ড পাঞ্চ (হাজিরা) করেও উৎপাদন কাজে অংশ নেননি। পরে ওই কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিতপুর, নরসিংহপুর ও কাঠগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকদের সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজে উপস্থিত হতে বলা হয়। সময় পরিবর্তনের প্রতিবাদে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়েই বেরিয়ে আসেন। এর জের ধরে এবং চলমান ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের অংশ হিসেবে আশপাশের আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিন সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পোশাক শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও আন্দোলনের চেষ্টা চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে উৎপাদন কাজ চলছে। তবে কাঠগড়া এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোট ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় (কাজ নেই, বেতন নেই ভিত্তিতে) ১১টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ

হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি

আপডেট সময় ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬