সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

ন্যায়বিচার চান ব্যবসায়ীরা জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচি স্থগিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানের গ্রেপ্তারের ঘটনায় সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তবে আসন্ন ঈদুল আজহার কথা বিবেচনায় রেখে অনির্দিষ্টকালের জন্য ডাকা দোকান বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ মে) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাজুসের দাবি, একটি বানোয়াট রাজনৈতিক পরিচয়ের অভিযোগ এনে তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা মিথ্যা ও হয়রানিমূলক।

সংগঠনটি বলছে, রিপনুল হাসান কখনোই কোনো রাজনৈতিক দলের পদে ছিলেন না, এমনকি কোনো দলের সদস্যপদও নেননি। রিপনুল হাসানের গ্রেপ্তারের খবরে তাৎক্ষণিকভাবে সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীরা প্রতিক্রিয়া জানান।

গ্রেপ্তারের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) দিনভর প্রতিবাদ কর্মসূচি হিসেবে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন স্বর্ণ ব্যবসায়ীরা।

বাজুস বলছে, একজন নিরপরাধ ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করায় জুয়েলারি ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা এ ঘটনায় প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীল উপদেষ্টাসহ আইজিপি ও ডিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন ঈদের কথা বিবেচনায় এবং সরকারের প্রতি আস্থার জায়গা থেকে আপাতত দোকান বন্ধের কর্মসূচি স্থগিত করা হচ্ছে। আগামীকাল শুক্রবার (৩০ মে) থেকে দেশের সব জুয়েলারি দোকান যথারীতি খোলা থাকবে। তবে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ন্যায়বিচার না মিললে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com