ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও এলাকায় নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মো. হুমায়ুন কবির (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, খিলগাঁও থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নন্দীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, একটি পেনড্রাইভ, দুটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ঘড়ি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএস

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬