ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন Logo ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার Logo শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ

ফ্রান্সের বিখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়কমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাকায় সপ্তাহব্যাপী ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ) আয়োজন করতে যাচ্ছে ঢাকায় ফ্রান্স দূতাবাস। আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

ফ্রান্সের রাষ্ট্রদূতের বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী তার অবদান স্মরণ এবং স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদ্যাপনের একটি সুযোগ।

তি‌নি ব‌লেন, ফরাসি সপ্তাহে দেশটির সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত, ইতিহাস ও খাদ্যসংস্কৃতি তুলে ধরা হবে। একইসঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আঁন্দ্রে মালরোর অবদান বিশেষভাবে স্মরণ করা হবে।

অনুষ্ঠানে জানা‌নো হয়, ফরাসি সপ্তাহ উপল‌ক্ষ্যে অন্যতম আকর্ষণ হিসেবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থাপন করা হবে ‘আঁন্দ্রে মালরো মেমোরি ওয়াল’। এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার সমর্থন ও অবদান স্মরণ করা হবে।

এ ছাড়া, ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আঁন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করবে।
ফরাসি সপ্তাহে শিল্পী ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা আয়োজন করবে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। এতে বিভিন্ন আলোকচিত্রী জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও নাগরিক জীবনের নানা চিত্র তাদের ক্যামেরায় তুলে ধরবেন।

এ ছাড়া, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

ফরাসি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজন করা হবে ফরাসি খাবার উৎসব। ফরাসি শেফ প্যাট্রিক কানে এ উৎসবের খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন

২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ

আপডেট সময় ০১:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬