ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত Logo চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন Logo ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা

শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে সন্ত্রাসমুক্ত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি যাতে আবার ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকতে হবে।

একই সঙ্গে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আবারও রাজপথে নামবো আমরা।

ফাইনান্স বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী বলেন, আমরা এখানে এমন এক পরিস্থিতিতে উপস্থিত হয়েছি, যখন বাংলাদেশ একটা স্বৈরাচারী শক্তি থেকে মুক্তি পেয়ে একটা সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে দেশ পরিচালিত হচ্ছিল।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটা আগে জুলাই-আগস্ট ২০২৪-এ পরিচালিত হয়েছিল, তখনও আমরা এখানে প্রতিবাদ করেছি। কিন্তু তারপরও তাদের আস্ফালন, যেটা আমরা বিজনেস ফ্যাকাল্টিতে দেখেছি এবং গোপালগঞ্জে দেখেছি।

তিনি বলেন, আমি এখানে সরকারকে সাধুবাদ জানাতে চাই। তারা অত্যন্ত ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে সমস্ত দিক পর্যবেক্ষণ করে দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক।

আমার ৪২ বছরের শিক্ষকতা জীবনে কখনো এমন ককটেল বোমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে দেখিনি। আমার মনে হয়, এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তির প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ এবং দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা, তা যাতে কোনোভাবেই অগ্রসর হতে না পারে, সেজন্য সবাই নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করে যাবেন।

কারু শিল্প বিভাগের প্রভাষক জাকিয়া আহমেদ ঝুমা বলেন, আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের স্বার্থে আমরা কোনো আগুন সন্ত্রাস এ দেশে হতে দেব না। বাংলাদেশ থেকে আগুন সন্ত্রাসের রাজনীতি পালিয়েছে। আশা করছি, এই পালিয়ে যাওয়া অপশক্তির এ দেশে আর কোনো ঠাঁই হবে না।

তিনি আরও বলেন, সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের সব জনগণের প্রতি আশাবাদ ব্যক্ত করছি, এই আগুন সন্ত্রাসী রাজনীতি যেন আমাদের দেশে আর ফিরে আসতে না পারে। আমরা সবাই সচেষ্ট থাকব এবং চেষ্টা করব, আমাদের দেশকে ভালোবেসে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার।

ফার্মাসিকাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, আমার আগের বক্তারা খুব সুন্দরভাবেই বলেছেন, কেন আমরা একত্রিত হয়েছি। জুলাই বিপ্লব হয়েছিল সন্ত্রাসমুক্ত বাংলায় ছড়ি তোলার জন্য। অথচ আজ মাত্র দুই বছরের মাথায় আবার দেখা যাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরিত্র বদলায়নি, এটা আমার ধারণা। কারণ, এত বড় একটা বিপ্লব থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। সেই শিক্ষা না নিয়ে তারা এ ধরনের নৈরাজ্য শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা এ ধরনের নৈরাজ্য এবং অগ্রহণযোগ্য কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এ ধরনের আন্দোলন প্রত্যাখ্যান করছি। সাধারণ জনগণ কোনোদিন এটা মেনে নেবে না। আমরা এ ধরনের কাজের বাধা দেব।

সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে সবকিছু পর্যবেক্ষণ করছে এবং আশা করছি, জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা করার, সবই করবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে আহ্বান জানাব, আসুন আমরা সবাই মিলে এ ধরনের কার্যকলাপ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যকলাপকে ঘৃণা জানাই এবং প্রতিবাদ জানাই। এ ধরনের কার্যকলাপ যাতে আর ঘটতে না পারে, সে ব্যাপারে আমরা সজাগ থাকি এবং কাজ করি।

সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক তৎপরতায় ক্ষুব্ধ হয়ে এখানে সমবেত হয়েছেন। এজন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আপনারা জানেন, দীর্ঘ ১৭ বছর অগণতান্ত্রিকভাবে তারা রাজত্ব করেছে। মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোট হয়নি এবং তারা জালিয়াতির ভিত্তিতে তিনবার ক্ষমতায় এসেছে। এরপর সাধারণ ছাত্র-জনতা তাদের এই কুকর্মের প্রতিবাদে ফুঁসে উঠেছে। যারা এর প্রতিবাদ করেছে, সেই তরুণ শ্রেণির ওপর তারা অস্ত্র প্রয়োগ করেছে।

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে এই ক্ষণে আমরা এখানে এসেছি এ জন্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে, বর্তমান উপাচার্য থেকে উপ-উপাচার্য সবাই সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন, আমরা ক্লাস নিচ্ছি, সেই মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়ে এই দেশটাকে, এই বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। প্রয়োজনে আমরাও আবার রাজপথে নামব এবং উপযুক্ত বক্তব্য দেব।

তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের আহ্বান— আপনারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু করার, ততটুকু করেন। আমরা রাজপথে ছিলাম, আবার রাজপথে আসব।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও বিভাগের সদস্যরা বক্তব্য রাখেন। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এইচআর

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা

আপডেট সময় ০১:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬