ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার Logo শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল

চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এদিন মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজিরা দেন। মামলাটি বদলি হওয়ায় নতুন করে শুনানির এ দিন ধার্য করেন বিচারক।

এ মামলার অপর দুই আসামি পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারও আদালতে হাজিরা দেন।

২০২১ সালের ৪ আগস্ট চিত্রনায়িকার বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা জানায় তৎকালীন র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে মাদকের মামলা করে সংস্থাটি। এরপর এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান পরীমণি।

ওই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

বাংলা৭১নিউজ/সারোয়ার

Tag :
জনপ্রিয় সংবাদ

২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ

পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল

আপডেট সময় ০১:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬