ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

পাত্তাই পেল না বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর লিগ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

এ জয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত।

আজ এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতের জয়ের নায়ক অলরাউন্ড সুনীল রমেশ। ব্যাটে-বলে পারফরম্যান্স করে ৪০ বল হাতে রেখে ভারতকে জয় এনে দেন তিনি। ১২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নকুল বদনায়কের উইকেট হারায় ভারত।

শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে জয়ের কাজ সহজ করে দেন সুনীল ও সঞ্জয় কুমার।

সঞ্জয় ৩২ রান আউট হলে জয়ের বাকি কাজ সুকুরাম মাঝিকে নিয়ে সারেন সুনীল। ২০ রানে অপরাজিত থাকা মাঝির বিপরীতে ৬৩ রান করেন সুনীল। ওপেনিংয়ে নেমে ৪১ বলের ইনিংসটি সাজান ৭ চারে।

এর আগে বল হাতে ১ উইকেট নিয়েছেন। পুরস্কার হিসেবে ম্যাচসেরার স্বীকৃতি জুটেছে তার কপালে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ তাহাফিজ। সমান ১৯ রান করেছেন দুই ওপেনার সালমান-আরিফ।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামেই আগামী শুক্রবার ভারত-পাকিস্তান ফাইনাল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

আপডেট সময় ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬