ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পার্লামেন্ট পরিদর্শনকালে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপির সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবারের (১৭ নভেম্বর) এ বৈঠকে যুক্তরাজ্যের পার্লামেন্টে সভাপতিত্বকারী কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা, সংসদ পরিচালনার বিধি-বিধান এবং বিভিন্ন ধরনের বিতর্ক ও অধিবেশন পরিচালনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ নিজ নিজ দেশের সংসদীয় কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় করেন।

বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ছাড়াও সংসদ পরিচালনায় অনুসৃত পদ্ধতি সম্পর্কে পারস্পরিক ধারণা লাভ এবং ভবিষ্যতে সংসদীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের পক্ষ থেকে ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপি পরস্পরকে স্মারক উপহার প্রদান করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

আপডেট সময় ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬