ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী Logo টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: শামা ওবায়েদ

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, দেশের সব মাদরাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাও এই সুবিধা পাবে।

পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ী শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ ও জুতো সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার।

লিখিত প্রশ্নে জানতে চান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতো ও মিড-ডে মিল দেওয়ার ঘোষণা দিয়েছে।

কিন্তু এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও একই সুবিধা ঘোষণা করে এই বৈষম্য দূর করা হবে কিনা?

লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরও পোশাক, ব্যাগ, জুতো ও মিড-ডে মিল সরবরাহের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম’ শীর্ষক একটি স্কিম প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী সরকারের নেওয়া স্কিমের কথা তুলে ধরে জানান, এই স্কিমের মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরে দেশের সব মাদরাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে।

এর মধ্যে এবতেদায়ী মাদরাসাও অন্তর্ভুক্ত থাকবে। পর্যায়ক্রমে সব মাদরাসার শিক্ষার্থীকেই এই কর্মসূচির আওতায় আনা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬