ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের

বাংলাদেশের বিমা খাতে ৭৩ শতাংশ বিমা দাবি এখনো পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বিমা খাতে যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, তার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমা খাতে অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাবের বিষয়গুলো অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বিমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বিমা খাতের সংকট নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়। অথচ বিমা খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা ও দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।

বক্তব্যে বিমা খাতের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশে জীবন ও সাধারণ বিমা মিলিয়ে ৮২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে গত সরকারের সময়ে লাইসেন্স দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, বিমা দাবির পরিমাণ ছিল ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ কোটি টাকা এখনো পরিশোধ করা হয়নি। অর্থাৎ মোট দাবির প্রায় ৭৩ শতাংশই অনিষ্পন্ন রয়েছে।

তিনি বলেন, সাধারণ বিমা খাতের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। এ খাতে বিমা দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ বলে তিনি উল্লেখ করেন। এসব পরিসংখ্যান বিমা খাতের ব্যবস্থাপনা, লাইসেন্স প্রদান এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ‘বিমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’—এ ধরনের শিরোনাম দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেন এত বিপুল পরিমাণ দাবি অনিষ্পন্ন রয়েছে, এর জন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব বিষয়ও অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে সামনে আনতে হবে।

তিনি বলেন, বিমা খাতের এই চিত্র শুধু কোনো একটি সরকারের বিষয় নয়; এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের করের টাকা দিয়ে আর্থিক খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে। বৈদেশিক ঋণের ক্ষেত্রেও ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।

তিতুমীর বলেন, ব্যাংক, বিমা ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। আর্থিক খাতের সংকট মোকাবিলায় জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কোনো একটি রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থে এসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা জরুরি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার যে প্রত্যাশা রয়েছে, ডিআরইউ তা ধরে রেখেছে। বিভাজনের ঊর্ধ্বে থেকে সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রশংসনীয়। একইভাবে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের গ্রুপ বিমা সুবিধা অব্যাহত রাখতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে পূর্বের সম্পাদিত চুক্তি এক বছরের জন্য নবায়ন করা হয়। নবায়নকৃত চুক্তিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য গ্রুপ বিমার সুবিধা পাবেন। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে তিন লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তিন লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানির ক্ষেত্রে এক লাখ টাকা এবং গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারের ক্ষেত্রে ৭০ হাজার টাকা বিমা সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে পূর্ববর্তী গ্রুপ বিমা চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবি হিসেবে তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বিমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের

আপডেট সময় ০৪:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬