ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল ওরফে সোহাগকে আদালতে চালান দিয়েছে পুলিশ।

আদালত চত্বরে বোমা বিস্ফোরণের একটি মামলায় বুধবার ( ১৮ নভেম্বর) সূত্রাপুর থানা থেকে তাকে আদালতে চালান করা হয়। এর আগে, মঙ্গলবার জবির তৃতীয় গেটসংলগ্ন এলাকা থেকে সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মতিউর রহমান। তিনি বলেন, আমরা গতকাল তাকে আটক করেছিলাম। আজ তাকে আদালতে চালান করেছি। আদালত চত্বরে বোমা বিস্ফোরণের একটি মামলায় তাকে আদালতে চালান করা হয়েছে।’

জানা যায়, সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে ঘোরাঘুরি করতে দেখেন ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে সংগঠনটির ১০-১৫ জন নেতাকর্মী তাকে শনাক্ত করেন। একপর্যায়ে উপস্থিত কয়েকজন কর্মী তাকে মারধর করে। সূত্রাপুর থানায় কল দিয়ে সোহাগকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়।

আটকের পর প্রাথমিক চিকিৎসার জন্য সোহাগকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেয় সূত্রাপুর পুলিশ।

নিষিদ্ধ যুবলীগের ওই কেন্দ্রীয় নেতাকে আটকের নেতৃত্বে দিয়েছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমরান হাসান ইমন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা সোহাগকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করি। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। তারা আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।’

আটক শামীম আলী সাইফুল ওরফে সোহাগ যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছাড়াও শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান

আপডেট সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬