ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ Logo কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’ Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী Logo ‘ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না’

কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’

কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন ও সমাজকল্যাণকে একই কাঠামোর আওতায় এনে সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসার নতুন উদ্যোগ নিয়েছে বসুমতি এগ্রো। প্রতিষ্ঠানটির প্রথম প্রকল্প ‘স্বর্ণভূমি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গত ১০ নভেম্বর ২০২৬। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য প্রকল্পটির শেয়ার মালিকানার সুযোগও উন্মুক্ত করা হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রায় প্রায় ৬৫ বিঘা জমির ওপর স্বর্ণভূমি প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ইতোমধ্যে প্রায় ১৫ বিঘা জমি কিনেছে বসুমতি এগ্রো। সেখানে একটি রিসোর্টও রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, জমি অধিগ্রহণের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

স্বর্ণভূমির আওতায় চারটি পৃথক উদ্যোগ সমন্বিত ব্যবসায়িক কাঠামোর অধীনে পরিচালিত হবে। এগুলো হলো—পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।

প্রকল্পে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শরিয়াহসম্মত মুশারাকা অংশীদারত্ব মডেলে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ১৮ মাসে মাসিক ১৬ হাজার ৭০০ টাকা কিস্তিতে শেয়ার কেনার সুযোগ পাবেন আগ্রহীরা।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির শর্ত অনুসারে শেয়ার ও জমিতে অংশীদারত্ব নির্ধারণের পাশাপাশি সাব-কবলা দলিল নিবন্ধনের মাধ্যমে জমির আইনগত মালিকানা হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পের কৃষি ও খামারভিত্তিক ব্যবসা থেকে অর্জিত মুনাফা চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে বণ্টন করা হবে।

এ ছাড়া শেয়ারহোল্ডাররা খামারে উৎপাদিত দুধ ও ফল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় এবং রিসোর্টকেন্দ্রিক বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন বলেন, ‘স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; এটি টেকসই কৃষিব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসঙ্গে এগিয়ে নেওয়ার উদ্যোগ। স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’

বসুমতি এগ্রোর লক্ষ্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা। স্বর্ণভূমি প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মধ্য দিয়ে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য অংশীদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রকল্প ও শেয়ার মালিকানা সম্পর্কে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট https://swarnobhumi.com/ এবং ফেসবুক পেজ https://www.facebook.com/basumatiagro থেকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’

আপডেট সময় ০১:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬