ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, আটক ১৪

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে ১৪ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিল্পী। তিনি বলেন, ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে মারধরের ঘটনায় ১৪ জনকে থানায় আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন নারী। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ নামের ওই আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই ঘটনায় পরে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, আটক ১৪

আপডেট সময় ০৮:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬