ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ Logo প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল Logo কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬ Logo ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ Logo সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী Logo জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর Logo গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার আশ্বাস Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব Logo আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তির বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী

খুলনায় নতুন করে আঁকা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে কালি দিয়ে বিকৃত করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নতুন করে আঁকা হয়েছে। শনিবার দুপুর থেকে প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শুরু করেছেন শিল্পী মো. রেজাউল করিম রেজা।

এর আগে প্রতিকৃতির দুই পাশে লাগানো পোস্টার সরিয়ে ফেলা হয়। মুখে লেপন করা কালির ওপর সাদা প্লাস্টিক পেইন্টের প্রলেপ দিয়ে সেখানে রবীন্দ্রনাথের মার্কারি স্কেচ আঁকা হয়। স্কেচের কাজ শেষ হলে শুরু করা হয় প্রতিকৃতিতে রং করা।

শিল্পী রেজাউল করিম বলেন, ‘এটা আমি আর্ট করেছিলাম।

শিববাড়ী মোড় থেকে সঙ্গীতা হল পর্যন্ত আমি ও আমার দল দেয়ালচিত্রগুলো এঁকেছিলাম। কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি নষ্ট করেছে। মেয়র (প্রশাসক) সাহেব আমাকে আবার এটা আঁকতে বলায় কাজ শুরু করেছি।’

রেজাউল করিম আরো বলেন, ‘আমাকে কেউ যাতে ঝামেলায় ফেলতে না পারে, সে জন্য পেইন্ট করার (আঁকার) সময় পুলিশ এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নিরাপত্তায় থাকবেন।

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি পুরোপুরি আঁকার কাজ শেষ হয়।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপন ও তাঁকে নিয়ে বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর ঘটনায় নিন্দা জানান তিনি।

কেসিসি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে আমরা দেয়ালে খুলনার অতীত ঐতিহ্য, উন্নয়ন ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এঁকেছি। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতিও ছিল।

কিন্তু সেই ছবিতে কালি দেওয়ার ঘটনাকে আমাদের কাছে হিংস্রতা বলে মনে হয়েছে। এটি বিশ্ববরেণ্য কবির প্রতি অসম্মান।’

এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা স্বচ্ছ ও সুন্দর খুলনা গড়ার চেষ্টা করছি। কিন্তু এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।’

প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েও কথা বলেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, ‘যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করার জন্য আমরা পুলিশকে বলেছি। আমরা চাই এ ধরনের কাজে আর কেউ অংশ না নিক। দেয়ালচিত্রগুলো যাতে অক্ষত থাকে, সে জন্য পুলিশ টহল জোরদার করবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

খুলনায় নতুন করে আঁকা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি

আপডেট সময় ১০:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬