ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ Logo প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল Logo কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬ Logo ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ Logo সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী Logo জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর Logo গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার আশ্বাস Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব Logo আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তির বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী

আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তির বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী

চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একটি আধুনিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ওপর জোর দেন মন্ত্রী। অনৈক্য বা বিভেদের সুযোগ না দিয়ে দেশের উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা উন্নীত করে ‘উপ-সহকারী প্রকৌশলী’ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছিলেন বলে স্মরণ করেন মন্ত্রী।

বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে দক্ষ জনশক্তির বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকৌশলীদের যুগোপযোগী প্রশিক্ষণ শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দ্রুত বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তৃণমূল পর্যন্ত এই সুযোগ বিস্তৃত করতে সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত থাকবে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রকৌশল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. কবীর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তির বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় ০৩:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬