ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ Logo প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল Logo কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬ Logo ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ Logo সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী Logo জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর Logo গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার আশ্বাস Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব Logo আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তির বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী

বিতর্কের মধ্যেই বধূ বেশে হাজির তানজিন তিশা

একদিকে আইনি জটিলতা, অন্যদিকে অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিত। নানা বিতর্কে যখন আলোচনার কেন্দ্রে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা, ঠিক তখনই বধূর সাজে হাজির হয়ে নতুন করে নজর কাড়লেন তিনি।

লাল বেনারসি, ভারী গয়না আর রাজকীয় সাজে এক ডজনেরও বেশি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী।

সম্প্রতি শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন তিশা। তার বিরুদ্ধে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা চলছে। এর মধ্যেই নতুন করে বিপাকে পড়েন অভিনেত্রী।

নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে তার সদস্যপদ। অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে মারামারির অভিযোগ এবং বিষয়টি মীমাংসায় অনীহার কারণে সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে।

এসব ঘটনার মধ্যেই গত শনিবার (৭ নভেম্বর) সামাজিক মাধ্যমে বধূর সাজে ধরা দেন তিশা। প্রকাশিত ছবিগুলোতে তাকে দেখা গেছে জমকালো লাল বেনারসি শাড়িতে।

সোনালি ও রুপালি জরির কারুকাজে সাজানো শাড়ির সঙ্গে ছিল নকশাদার ব্লাউজ ও লাল ওড়না। মাথায় টিকলি, ভারী সোনালি গয়না, কানে ঝুমকা, গলায় চোকার আর খোঁপায় সাদা ফুল—সব মিলিয়ে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে নজর কেড়েছেন অভিনেত্রী।

তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার ক্যাপশন। সেখানে তিশা লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’

সাম্প্রতিক বিতর্ক ও নানা প্রতিকূলতার মধ্যে এই শব্দগুলো দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন অভিনেত্রী—এমনটাই মনে করছেন অনেকে।

সবকিছুর মধ্যেও মানসিকভাবে দৃঢ় ও আপসহীন থাকার ইঙ্গিতই যেন দিয়েছেন তিনি।

এদিকে বধূর সাজে তিশার ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। কেউ তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে অভিনয়জীবনেও খুব একটা স্বস্তিতে নেই এই অভিনেত্রী। নাটকে কাজ কমিয়ে সিনেমায় মনোযোগী হয়েছেন তিনি। শাকিব খানের বিপরীতে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা তিশার। তবে অধিকাংশ শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ফলে ছবিটির মুক্তি ও ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

বিতর্কের মধ্যেই বধূ বেশে হাজির তানজিন তিশা

আপডেট সময় ০২:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬