ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি Logo আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৫৫তম জন্মদিনে ঝাঁসির রানি টাবু Logo ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক Logo ৯৪ বছরের খরা কাটিয়ে কানসাসে ডেমোক্র্যাট জয়: মার্কিন রাজনীতিতে হ্যামিল্টনের ঐতিহাসিক ইতিহাস Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর Logo পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে Logo নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী Logo আলিবাবার ভেরিফায়েড সরবরাহকারী হলো রিমার্ক, তালিকাভুক্ত হচ্ছে হাজারো পণ্য

আতলেতিকোকে হারিয়ে অপরাজেয় বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ দুই ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগল না জার্মান জায়ান্টদের।

আতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে তারা। জয়টিও আবার প্রতিপক্ষের মাঠ থেকে ছিনিয়ে নিয়েছে। এ জয়ে ইউরোপীয় মঞ্চে অপরাজিত যাত্রাও ধরে রাখল ভিনসেন্ট কোম্পানির দল।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য খুব একটা ছন্দে ছিল না বায়ার্ন।

তার প্রমাণ প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া। তবে বিরতির পর ভিন্ন চিত্রের দেখা মেলে।

ম্যাচের ৫৪ মিনিটে গোল উদযাপনের সুযোগ পায় বায়ার্ন। খাতা খোলেনয লেনার্ট কার্ল।

আতলেতিকোর ফরাসি ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের পেছন থেকে ছুটে গিয়ে বল কেড়ে নেন তিনি। এরপর সামনে এগিয়ে আসা গোলরক্ষক ইয়ান ওবলাকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তরুণ এই ফরোয়ার্ড।

পরে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড লাইমার। ৭৪ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন তিনি। ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান মিডফিল্ডারের জোরালো শট ওবলাককে পরাস্ত করে জড়ায় জালে।

ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ইউরোপীয় ম্যাচ খেলতে নেমেছিলেন কেইন। তবে গোলের দেখা পাননি ইংল্যান্ড অধিনায়ক। চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচে গোল করার পর থামল তার ধারাবাহিকতা। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর টানা ১১ ম্যাজে গোলের রেকর্ড ছোঁয়ার সুযোগও হাতছাড়া করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি

আতলেতিকোকে হারিয়ে অপরাজেয় বায়ার্ন

আপডেট সময় ১১:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬