ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু Logo ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসি মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর জোর Logo তিতাসে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস Logo প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত Logo কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা? Logo মুক্তির আগেই ‘কিং’-এর স্বত্ব বিক্রির আয় ৬৬৫ কোটি! Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আলিবাবার ভেরিফায়েড সরবরাহকারী হলো রিমার্ক, তালিকাভুক্ত হচ্ছে হাজারো পণ্য

আন্তর্জাতিক ই-কমার্স বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সরবরাহকারী হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। এ লক্ষ্যে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক বিয়ন্ড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রতিষ্ঠানটি।

এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে রিমার্কের বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহের সুযোগ পাবেন।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের অতিরিক্ত অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক বিয়ন্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিদওয়ান আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম, রিমার্ক সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার এবং স্কাইটেক বিয়ন্ডের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন ও সিনিয়র এক্সিকিউটিভ সাকিব খানসহ অন্যরা।

চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, কালার কসমেটিকস, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার সামগ্রী। পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা আরও বাড়ানো হবে। খুচরা ও পাইকারি বিক্রির পাশাপাশি কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে স্কাইটেক বিয়ন্ডের সিওও রিদওয়ান আহমেদ বলেন, আলিবাবার সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু তৈরি পণ্য নয়, উৎপাদন ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গেও রিমার্কের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বিশেষ করে নিজস্ব ব্র্যান্ডের জন্য কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য উৎপাদন, কাস্টমাইজড প্যাকেজিং কিংবা সংশ্লিষ্ট শিল্পসেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আলিবাবার মাধ্যমে রিমার্কের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

স্কাইটেক বিয়ন্ডের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন বলেন, আলিবাবার মতো আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য তালিকাভুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পণ্য উপস্থাপন ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। এ কার্যক্রম কার্যকর করতে প্রযুক্তিগত সমন্বয়, পণ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করতে চান তারা। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

আলিবাবার ভেরিফায়েড সরবরাহকারী হলো রিমার্ক, তালিকাভুক্ত হচ্ছে হাজারো পণ্য

আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬