রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রামেক হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন।
তবে দীর্ঘদিন ধরে শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা সমস্যায় ভুগছেন রোগীরা।
এ অবস্থায় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষ করে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় রামেক হাসপাতালের গুরুত্ব বিবেচনায় নতুন দায়িত্বকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
হাসপাতালের মুখপাত্র শামীম উদ্দিন জানান, এক প্রজ্ঞাপনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে।
বাংলা৭১নিউজ/আরএইচ























