ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি Logo আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৫৫তম জন্মদিনে ঝাঁসির রানি টাবু Logo ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক Logo ৯৪ বছরের খরা কাটিয়ে কানসাসে ডেমোক্র্যাট জয়: মার্কিন রাজনীতিতে হ্যামিল্টনের ঐতিহাসিক ইতিহাস Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর Logo পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে Logo নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী Logo আলিবাবার ভেরিফায়েড সরবরাহকারী হলো রিমার্ক, তালিকাভুক্ত হচ্ছে হাজারো পণ্য

‘এখানে খেলার সুযোগ কখনো আসেনি’—লা লিগা নিয়ে হ্যারি কেইন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ ফুটবল ও শৈশবের স্মৃতিচারণা করেছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। মেট্রোপলিতানো স্টেডিয়ামে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড তার শৈশবে স্প্যানিশ ফুটবলের প্রভাব এবং নিজের ক্যারিয়ারের পছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কেইন জানান, তার বেড়ে ওঠার দিনে স্প্যানিশ ফুটবল এবং লা লিগার তারকারা কতটা গভীরভাবে প্রভাবিত করেছিলেন। ছোটবেলায় স্পেনের জাতীয় দলের সাফল্য তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন স্প্যানিশ ফুটবল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সে সময় তাদের জাতীয় দল কতটা শক্তিশালী ছিল, তা সবাই দেখত। তারা তখন বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ছিল।

আমি নিয়মিত স্প্যানিশ লিগ দেখতাম এবং বিশেষ করে রিয়াল মাদ্রিদ, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়মিত অনুসরণ করতাম।’

সাংবাদিকদের পক্ষ থেকে কেইনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্যারিয়ারের কোনো এক সময়ে তিনি কখনো স্প্যানিশ লা লিগায় খেলার কথা ভেবেছিলেন কি না বা সেখানে খেলার কোনো সুপ্ত বাসনা তার ছিল কি না।

এই প্রশ্নের জবাবে অত্যন্ত স্পষ্ট ও সোজাসাপ্টা উত্তর দেন হ্যারি কেইন। তিনি পরিষ্কার করে জানান যে, ক্যারিয়ারজুড়ে তিনি নিজের প্রতিটি পদক্ষেপে সন্তুষ্ট এবং বায়ার্ন মিউনিখে আসার সিদ্ধান্তটি ছিল তার জন্য দারুণ এক প্রাপ্তি।

কেইন ব্যাখ্যা করে বলেন, ‘এখানে (লা লিগায়) খেলার সুযোগ আমার কখনো আসেনি। আমি টটেনহ্যামে দীর্ঘ সময় কাটিয়েছি এবং সেখানে আমি অত্যন্ত খুশি ছিলাম। এরপর যখন বায়ার্নে যাওয়ার সুযোগ এল, আমি সানন্দে সেই সিদ্ধান্ত গ্রহণ করি এবং জার্মানির অভিজ্ঞতা নিয়েও আমি সমানভাবে আনন্দিত।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি

‘এখানে খেলার সুযোগ কখনো আসেনি’—লা লিগা নিয়ে হ্যারি কেইন

আপডেট সময় ১১:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬