ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি Logo আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৫৫তম জন্মদিনে ঝাঁসির রানি টাবু Logo ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক Logo ৯৪ বছরের খরা কাটিয়ে কানসাসে ডেমোক্র্যাট জয়: মার্কিন রাজনীতিতে হ্যামিল্টনের ঐতিহাসিক ইতিহাস Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর Logo পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে Logo নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী Logo আলিবাবার ভেরিফায়েড সরবরাহকারী হলো রিমার্ক, তালিকাভুক্ত হচ্ছে হাজারো পণ্য

রিয়ালের দ্রুততম গোলের রেকর্ডসহ ৩ ইতিহাস ভাঙল পিএসজি

রেকর্ড গড়া এক সূচনা। এক কিশোর অভিষেকের চোখ জুড়ানো গোল।

আর সবচেয়ে বড় কথা—ইউরোপের মঞ্চে আরেকটি বড় ও দাপুটে জয়। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জন্য মঙ্গলবার রাতের ম্যাচটি ছিল রূপকথার মতো এক রাত।

টানা তৃতীয় শিরোপা ধরে রাখার মিশনে শতভাগ জয়ের ধারা বজায় রেখে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠ থেকে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল।

ম্যাচটির ফল কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল মাত্র ১৭ মিনিটের মধ্যেই! ‘ইয়েলো সাবমেরিন’ খ্যাত স্প্যানিশ স্বাগতিকদের জালে এই সময়ের মধ্যেই চারবার বল জড়িয়ে রেকর্ড গড়ে পিএসজি।

জোয়াও নেভেস, দিজিরে দুয়ে এবং সেনি মায়ুলুর দুর্দান্ত শুরুর পর ফ্যাবিয়ান রুইজ যখন ১৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন, তখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটি হয়ে ওঠে সবচেয়ে কম সময়ে চার গোল করার বিশ্বরেকর্ড। এর আগে ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে চার গোল করে এই রেকর্ডের মালিক ছিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচে পিএসজির করা চতুর্থ গোলটি দিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে কোনো দলের সর্বোচ্চ ২০ গোলের নতুন রেকর্ডও গড়েছে। এর আগে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ছয়টি এবং ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে চারটি করে গোল করা পিএসজি এখন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল, যারা প্রতিযোগিতার টানা চার ম্যাচে চার বা তার বেশি গোল করার অনন্য নজির গড়ল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও গোলের ধারা থামেনি। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন রুইজ। এরপর ৭৮ মিনিটে পিএসজির এই শিরোপা রক্ষার অভিযানের সবচেয়ে বড় জয়টির ব্যবধানিক রূপ দেন ডেভিড বলি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় ১৭ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার নিজের চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই বল জালে জড়িয়ে দারুণ এক ইতিহাস গড়েন। ১৭ বছর ২৮৫ দিন বয়সে গোল করে তিনি ওয়ারেন জাইর-এমেরির পর ক্লাবের দ্বিতীয় কনিষ্ঠতম চ্যাম্পিয়ন্স লিগ গোলদাতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি

রিয়ালের দ্রুততম গোলের রেকর্ডসহ ৩ ইতিহাস ভাঙল পিএসজি

আপডেট সময় ১১:১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬