ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জননিরাপত্তা জোরদারে গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ Logo ইসরায়েল নির্বাচন: আরবদের জেতা ১৯ আসনেই ঠিক হতে পারে নেতানিয়াহুর ভাগ্য Logo সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার Logo ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২ Logo আসিয়ান প্রতিরক্ষা বৈঠকে চীন-ফিলিপাইন বিরোধ আবারও প্রকাশ্যে Logo যুবদল বিএনপির প্রাণশক্তি : এমপি আবুল কালাম Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo মাদককে ‘জাতীয় সমস্যা’ অভিহিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান পার্বত্যমন্ত্রীর Logo বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ Logo পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদাররি আরো গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরো গতিশীল করা এবং নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি বড় অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে দেশটির সহযোগিতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জননিরাপত্তা জোরদারে গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৬:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬