ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জননিরাপত্তা জোরদারে গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ Logo ইসরায়েল নির্বাচন: আরবদের জেতা ১৯ আসনেই ঠিক হতে পারে নেতানিয়াহুর ভাগ্য Logo সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার Logo ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২ Logo আসিয়ান প্রতিরক্ষা বৈঠকে চীন-ফিলিপাইন বিরোধ আবারও প্রকাশ্যে Logo যুবদল বিএনপির প্রাণশক্তি : এমপি আবুল কালাম Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo মাদককে ‘জাতীয় সমস্যা’ অভিহিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান পার্বত্যমন্ত্রীর Logo বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ Logo পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে জাপান। অবকাঠামো উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে দেশটির অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক অংশীদাররিকে আরো উচ্চতায় নিয়ে যাওয়া এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগের বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান সম্পর্ককে আরো গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী।

দেশটির অর্থায়নে বাংলাদেশে পদ্মা সেতু রেল সংযোগ, মেট্রো রেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে নতুন নতুন উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং চুক্তি হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জননিরাপত্তা জোরদারে গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

আপডেট সময় ০৬:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬