ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন Logo চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ড ও টেক্সটাইল মিল পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের Logo প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা Logo কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে Logo এলাকা ছাড়তে হলো মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোনকে Logo এমবাপ্পেকে কত পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত Logo জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব Logo গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি পুলিশ Logo নতুন রূপে ফিরছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’ Logo প্রতিলিটার পানিতে ২০ মিলিগ্রাম আর্সেনিক, ধানেও বাড়তি

বিশ্বরেকর্ড গড়ে রশিদ খানের নতুন ইতিহাস

টি-টোয়েন্টিতে ব্যাটারদের দাপটের যুগে বল হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রশিদ খান। এবার এমন এক মাইলফলকে নাম লেখালেন, যেখানে তার আগে পৌঁছাতে পারেননি আর কোনো বোলার। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হয়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। রশিদের ব্যক্তিগত অর্জনের রাতে অবশ্য ব্যাট হাতেও আলো ছড়িয়েছে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে দাপট ধরে রেখেছে দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েন রশিদ। ইনিংসের নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ২০০তম উইকেট তুলে নেন তিনি। মাত্র ১২০ ম্যাচেই এই অনন্য কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার। ম্যাচে চার ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় রশিদ আগে থেকেই শীর্ষে ছিলেন। এবার ২০০ উইকেটের অনন্য মাইলফলক ছুঁয়ে সেই অবস্থান আরও পোক্ত করলেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের চেয়ে তার উইকেটসংখ্যা ২৯টি বেশি।

এই সংস্করণে রশিদের বোলিং পরিসংখ্যানও ঈর্ষণীয়। ১৩.৯৬ গড়ে উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.১৩। দুইবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার। এক ম্যাচে মাত্র ৩ রান খরচায় ৫ উইকেট নেওয়া তার সেরা বোলিং।

রশিদের রেকর্ডের রাতকে আরও রঙিন করেছে আফগানিস্তানের জয়। ব্যাট হাতে ঝড় তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই। তার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। মাত্র ৫০ বলে ১১৬ রানের ইনিংস খেলেন ওমরজাই। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ১২টি ছক্কা।

জবাবে জিম্বাবুয়ের হয়ে পাল্টা লড়াই করেছেন অধিনায়ক সিকান্দার রাজা। ৫৬ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা। তবে রাজার একার লড়াই জয়ের জন্য যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা অষ্টম টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তিও গড়েছে আফগানরা।

আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের রেকর্ডের খাতা অবশ্য টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ নয়। গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রথম আফগান বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেই কীর্তি গড়ে নতুন ইতিহাস লিখলেন আফগানিস্তানের এই তারকা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

বিশ্বরেকর্ড গড়ে রশিদ খানের নতুন ইতিহাস

আপডেট সময় ০৯:২১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬