ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৮ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন Logo প্রতিরক্ষাব্যবস্থা আরো শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির Logo শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পিকার Logo ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ Logo ‘ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে’ Logo নভেম্বরের জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় Logo বন্ড সুবিধার অপব্যবহার : ২১ কোটি প্রিমিয়াম সিগারেটের কাঁচামাল আটক Logo ইমরান খানের জীবন চরম ঝুঁকিতে, বাবাকে হত্যার আশঙ্কা ছেলে সুলাইমান খানের Logo এশিয়া কাপে স্বর্ণ জিতে দেশের জন্য গৌরব বয়ে আনলেন বন্যা আক্তার

কাঁধের হাড় সরে যাওয়া বায়ার্ন মিউনিখ কোচ এখন কেমন আছেন

হঠাৎ মাঠে লুটিয়ে পড়া, কাঁধের হাড় সরে যাওয়া, এমনকি খিঁচুনি—বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল ফুটবল বিশ্বে। তবে স্বস্তির খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কোম্পানি।

এখন বিশ্রাম ও ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ৪০ বছর বয়সী এই বেলজিয়ান।

গত শুক্রবার (২৩ অক্টোবর) বায়ার্নের অনুশীলন দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, পড়ে যাওয়ার সময় তার কাঁধের হাড় সরে যায়। এ ছাড়া খিঁচুনি হয়েছিল।

চিকিৎসকেরা হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা নাকচ করলেও প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। পরে জানা যায়, মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণে প্রদাহজনিত সমস্যার কারণে এ ঘটনা ঘটে।

বায়ার্নের ক্রীড়া বিভাগের প্রধান ম্যাক্স এবার্ল কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনায় তিনি এখন ভালো আছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এটি আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর।’

এবার্ল আরো জানান, কোম্পানিকে এখন বিশ্রাম নিতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। চিকিৎসকদের অনুমতি ছাড়া তিনি দায়িত্বে ফিরবেন না।

কোম্পানিকে কবে নাগাদ ডাগআউটে দেখা যাবে, তা এখনো নিশ্চিত নয়। তবে সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী বায়ার্ন কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২৮ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

কাঁধের হাড় সরে যাওয়া বায়ার্ন মিউনিখ কোচ এখন কেমন আছেন

আপডেট সময় ০৭:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬