ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি Logo কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল Logo ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদের নির্দেশ খামেনির Logo ফ্যাসিস্ট আমলে অর্থ অপচয় করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুটি Logo সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কালীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন কালীগঞ্জ-১ উপকেন্দ্রের ফোর-ডি ও সিক্স-এফ ফিডারের ডাবল সার্কিটে এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ-১ উপকেন্দ্রের ফোর-ডি ফিডারে রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে। এ কাজের নিরাপত্তা ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রমের অংশ হিসেবে ফোর-ডি ও সিক্স-এফ ফিডারের ডাবল সার্কিট বন্ধ রাখা হবে।

এ কারণে দড়িপাড়া, শিমুলিয়া, নলছাটা, পিপুলিয়া, বান্দাখোলা, চড়াখোলা, দারকাভাঙ্গা, পূণ্যেরটেক, আড়াচানখোলা, তিলেরটেক, তুমলিয়া, বোয়ালি, চুয়ারিখোলা, দুর্বাটি, নয়াবাজার, রাজনগর, সাতানিপাড়া, রাঙ্গামাটিয়া, জয়রামভের, ভেটুর ও ভাদার্ত্তী এলাকার আংশিক, পিপড়াশৈরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কালীগঞ্জ জোনাল অফিস।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট সময় ০৫:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬