আগামী অ্যাশেজে খেলবেন কি না নিজেই জানেন না স্টিভেন স্মিথ। দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে এমনটাই জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
তবে শেষের আগে কীর্তি গড়ার সুযোগ হাতছাড়া করছেন না তিনি।
ডারবান টেস্টে যেমন নতুন এক কীর্তি গড়লেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে এখন টেস্টে তৃতীয় রান সংগ্রাহক তিনি। কীর্তি গড়তে পেছনে ফেলেছেন স্টিভ ওয়াহকে।
ওয়াহকে পেছনে ফেলতে ৭ রান প্রয়োজন ছিল স্মিথের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ রানের ইনিংস খেলার পথে সাবেক অধিনায়কে ছাড়িয়ে যান তিনি।
স্মিথের টেস্ট রান এখন ১০ হাজার ৯৪৫। বিপরীতে ক্রিকেটের আভিজাত্য সংস্করণে ১০ হাজার ৯২৭ রান ওয়াহর।
স্মিথের চোখ এবার আরেক কিংবদন্তির রানে। ১১ হাজার ১৭৪ রান নিয়ে তার ওপরে আছেন অ্যালান বোর্ডার। তবে সবার ওপরে আছেন রিকি পন্টিং। সাবেক অধিনায়কের রান ১৩ হাজার ৩৭৮ রান।
বাংলা৭১নিউজ/আরএইচ


























