ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন গণ-আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, একদিনের জন্যও আত্মগোপনে যাননি। এখন বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে।

তিনি বলেন, অনেক ফ্যাসিস্ট চিন্তা করছে তারা নির্বাচনে দাঁড়াবে। কিন্তু মনে রাখতে হবে, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থক নির্বাচনে অংশ নিতে পারবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জেলা পরিষদ প্রশাসক বলেন, অনেক ফ্যাসিস্ট চিন্তা করছে তারা নির্বাচনে দাঁড়াবে। কিন্তু মনে রাখতে হবে, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থক নির্বাচনে অংশ নিতে পারবে না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম এখনো অব্যাহত রাখতে হবে।

শিক্ষা ও সংস্কৃতির বিকাশে জেলা পরিষদের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পরই আমি বলেছি, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মসজিদ-মাদ্রাসা, মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিতর্ক কর্মশালা, খেলাধুলা ও বইমেলার আয়োজন করতে হবে। জেলা পরিষদ এসব কাজে সর্বাত্মক সহযোগিতা করবে। বিগত ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সুস্থ ধারার চর্চা ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

তিনি বলেন, বিগত ১৭ বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে একসময় অনেকে ব্যঙ্গ করেছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ন কবির চৌধুরী আনসার, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, মোজাম্মেল হক ভিপি, জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

আপডেট সময় ০৮:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬