ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাডমিন্টন ও ফেনীর বুলবুল আর নেই

ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ কাজী মহিউদ্দিন আহমেদ (বুলবুল) আর নেই। আজ ভোরে তিনি মারা গেছেন। ৭৪ বছর বয়সী বুলবুল ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি পদে ছিলেন। গত মাসেও জাতীয় ব্যাডমিন্টনে সক্রিয় ভূমিকা পালন করেন।

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে বুলবুল সম্পৃক্ত ছিলেন। ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থারও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠনে বেশ সক্রিয় ছিলেন।

জেলা-বিভাগের গণ্ডি পেরিয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন এক মেয়াদে। জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মাঝে এক যুগের বেশি সময় ক্রীড়াঙ্গন থেকে দূরে ছিলেন।

পাঁচ আগস্টের পর আবার সক্রিয় হন। সেই সময় তাকে ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটিতে রাখলেও পরে বাদ দেওয়া হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সমস্যা নিরসন কমিটির সদস্য ও ব্যাডমিন্টনের সহ-সভাপতি হন।

ক্রীড়াঙ্গনের সাথে অনেক দিন থেকে সম্পৃক্ত ছিলেন বুলবুল। এজন্য তার প্রয়াণের খবরে সকাল থেকে চলছে শোকের আবহ। ব্যাডমিন্টনসহ অনেক ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যাডমিন্টন ও ফেনীর বুলবুল আর নেই

আপডেট সময় ০১:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬