ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু Logo যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান Logo বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ

বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

শেষ ওভারে ১৯ রান নিয়ে অস্ট্রেলিয়া ১৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করেছিল। তবে সেটিকে অপর্যাপ্ত বানিয়ে ছাড়লেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্ট। দুজন মিলে ১০ ওভারেই ১৫১ রান তুলে অজিদের জয়ের আশা ভেস্তে দেন। শেষপর্যন্ত ১৩.১ ওভারে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) কারারায় আগে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পেলেও অস্ট্রেলিয়া সেটি ধরে রাখতে পারেনি। ৮৪ রানে তারা ৫ ‍উইকেট হারিয়ে বসে। পরে শেষদিকে নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, বেন ডারউইশ ও জ্যাক এডওয়ার্ডসের ঝোড়ো ক্যামিওতে ৮ ‍উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে স্বাগতিকরা।

এর আগে দ্বিতীয় ওভারে হেনরি ক্রোকোম্বোকে টানা দুই ছক্কার পর ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মিচেল মার্শ (১৫)। রান আউটে কাটা পড়েন স্যাম হার্পারও (৩)। ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান করা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ঝড় থামান স্যাম কারান। ৬ রান করে টিম ডেভিড পাওয়ার প্লের শেষ বলে বিদায় নেন। পাওয়ার প্লেতে ৫৮ রান তুললেও ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

সেই ধাক্কা সামলে নিখিল চৌধুরি ও ল্যাচলান শ পাল্টা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ১০ বলে ১৭ রান করে শ আউট হন আদিল রশিদের বলে। এরপর ৪৯ রানের জুটিতে অজিদের ইনিংস টেনে নেন নিখিল-ডেভিস। নিখিল ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান করেন ৩৫ বলে ১ ছক্কা ও ৪ চারে। ডেভিস সমান বাউন্ডারিতে ৩৯ রান করেন। শেষদিকে এডওয়ার্ডস ৮ বলে ১৮ এবং ডারউইশ ৪ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় পুঁজিটা ১৮০ পেরোন। ইংলিশদের পক্ষে ক্রোকোম্বে ও কারান সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতে জয়ের পথ সহজ করে তোলেন ডোনাল্ড ও সল্ট। ১০.১ ওভারে তাদের জুটি থেমেছে ১৫১ রানে। মাত্র পঞ্চম টি-টোয়েন্টি খেলতে নামা ডোনাল্ড উভয়ের মধ্যে বেশি আগ্রাসী ছিলেন। মাত্র ৩২ বলে ৯ ছক্কা ও ৪ চারে ৮৫ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতেও রূপ দেওয়ার সুযোগ ছিল তার সামনে। তবে রাইলি মেরেডিথের বলে ক্যাচ তুলে থামেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।

এ ছাড়া শুরুতে ধীরগতির ব্যাট করলেও সল্ট ৩০ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৫৮ রান করেছেন। অপর ওপেনারের অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে যান তিনিও। তবে ততক্ষণে ইংলিশদের জয় ছিল কিছু সময়ের অপেক্ষা। সহজেই বাকি কাজ সেরেছেন টম ব্যান্টন ও হ্যারি ব্রুক। ব্যান্টন ৮ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। আর ইংল্যান্ড ৪১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৭ নভেম্বর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ

বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

আপডেট সময় ০৭:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬