প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে শুরু হয় এ সভা।
২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম সভা ও বর্তমান সরকারের দশম একনেক সভা। এতে নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব তোলা হবে বলে জানা গেছে।
জানা গেছে, আজ সভায় ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নের ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
বাংলা৭১নিউজ/আরএইচ

























