ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২ Logo ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ Logo কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ আটক ২৮৮ Logo ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা Logo ২০২৭ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে Logo কপ-৩১: কেন ন্যায্য রূপান্তর চায় ভারত? Logo বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপির গণমিছিল Logo রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি Logo বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ

২০২৭ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি না হলেও ২০২৭ সালের শেষ নাগাদ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে নেমে আসতে পারে। ওপেক প্লাস জোটের বাইরের দেশগুলোর সরবরাহ বৃদ্ধি এবং চীনে তেলের চাহিদা কমে যাওয়ায় বাজারে উদ্বৃত্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেএম ফাইন্যান্সিয়াল। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এফজিই নেক্স্যান্টের মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমান নাসেরির সঙ্গে এক বিশেষজ্ঞ সেশনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, চাহিদা ও সরবরাহের ভারসাম্য স্বাভাবিক হওয়ার আগে স্বল্প মেয়াদে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম চড়া ও অস্থির থাকতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে নামলে চীন ধীরে ধীরে তেল কেনা বাড়াবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত নতুন করে ভরার সম্ভাবনা কম। ফলে মজুত বাড়ানোর কারণে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা সীমিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অদূর ভবিষ্যতে কোনো সমঝোতার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় ২০২৭ সালের মাঝামাঝি সময়ে একটি সমাধানের সম্ভাবনা রয়েছে। ইমান নাসেরির মতে, দুই দেশের কোনো একটিতে সরকার পরিবর্তন না হলে চুক্তি হওয়া কঠিন। কারণ, অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শক্ত অবস্থান ধরে রেখেছে।

এদিকে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল সরবরাহ যুদ্ধপূর্ব অবস্থার প্রায় ৯০ শতাংশে ফিরে এসেছে। ঝুঁকি নিয়ে চলাচলকারী জাহাজ, ইরাক ও চীনের নির্বাচিত চালানের জন্য ছাড় এবং নিরাপদ যাতায়াতে উপসাগরীয় দেশগুলোর অর্থ পরিশোধের ফলে এটি সম্ভব হয়েছে।

এ ছাড়া ডিজেল সরবরাহে সীমাবদ্ধতার কারণে স্বল্প মেয়াদে তেল পরিশোধন খাতে মুনাফা বেশি থাকবে এবং ২০২৭ সালের শেষ নাগাদ তা স্বাভাবিক হতে পারে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বিশ্বব্যাপী তেল পরিশোধন কার্যক্রম ফেব্রুয়ারির তুলনায় দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল কম ছিল, যা মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীনে উৎপাদন কমার ইঙ্গিত দেয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

২০২৭ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে

আপডেট সময় ০৭:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬