ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাত্রীবেশে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২ Logo ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ Logo কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ আটক ২৮৮ Logo ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা Logo ২০২৭ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে Logo কপ-৩১: কেন ন্যায্য রূপান্তর চায় ভারত? Logo বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপির গণমিছিল Logo রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাইয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই বাড়িতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে গেলে সেখানেই অবস্থান করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রীবেশে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

আপডেট সময় ০৭:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬