ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Logo যাত্রীবেশে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২ Logo ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ Logo কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ আটক ২৮৮ Logo ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা Logo ২০২৭ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে Logo কপ-৩১: কেন ন্যায্য রূপান্তর চায় ভারত? Logo বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপির গণমিছিল

রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবসে কক্সবাজারের রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম মাহিউদ্দিন আহমেদ।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তি ও দেশীয় প্রযুক্তির সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৭:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬