ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০২৭ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে Logo কপ-৩১: কেন ন্যায্য রূপান্তর চায় ভারত? Logo বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপির গণমিছিল Logo রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি Logo বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ Logo হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি Logo বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

বিশ্ব নদী দিবস এবং মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

‎রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে বিশ্ব নদী দিবস এবং মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।

‎পানিসম্পদমন্ত্রী বলেন, নদী দখল, দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। নদীকে শুধু পানি প্রবাহের মাধ্যম হিসেবে নয়, দেশের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

‎তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী ও জলাভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। নদীকে কেন্দ্র করে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে নিরাপদ ও জীবন্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি জানান।

‎প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড নদী ও জলসম্পদ সংরক্ষণে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাদের স্বীকৃতি ও সম্মাননা অন্যদেরও নদী রক্ষায় উৎসাহিত করবে। নদীর প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন বলে তিনি জানান।

নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬। লেখক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সেভ দ্য রিভার মুভমেন্টে বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কবির সিদ্দিকী, গবেষণা ক্যাটাগরিতে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, সাংবাদিকতা ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো. আল ফাতাহ, সংগঠন ক্যাটাগরিতে নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোলায়মান হায়দার, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আপডেট সময় ১১:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬