ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ Logo রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের জামিননামা দাখিল করলেন এমপি গাজী নজরুল Logo স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি Logo কারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট Logo বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন Logo প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি Logo সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ Logo পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১

গণতন্ত্র সুসংহত করতে কর আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে এগিয়ে আসার জন্য কর আইনজীবীসহ দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাওয়ার আজকাল সমাজে অপরাধ প্রবণতা খুব বেড়ে গেছে। এটা খুবই দুঃখজনক যে, শিশু হত্যার মতো ঘটনা ঘটছে, গোটা একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের প্রত্যেকটা মানুষকে এসকল অপরাধকে প্রতিরোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায় সোচ্চার হতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, দীর্ঘদিন পরে দেশ পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রক্ষা করা। আমরা যেন গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আবার সরে না যাই।

তিনি বলেন, ব্যক্তিনির্ভর শাসন কাঠামো থেকে সরে এসে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচিত সরকারকে সময় দিতে হবে।

সাক্ষাৎকালে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান বার এসোসিয়েশনের নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে জমি বরাদ্দের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

সাবেক সভাপতি মো. আব্দুল মতিন দেশের কর আইনজীবীদের প্রশিক্ষণ, সমস্যা ও সুবিধাদি দেখার জন্য ট্যাক্সেস বার কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন আহমেদ দেশের ৪২ হাজার কর আইনজীবীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি কর আইনজীবীদের ফোরামকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের রাজস্ব আহরণে কর আইনজীবীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় যারা আয়কর দেওয়ার যোগ্য তারা যেন আয়কর দেন তা নিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি কর আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্র সুসংহত করতে কর আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৭:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬