ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিত করার উদ্যোগ ইতালির Logo জরুরি চিকিৎসায় দূর হবে ভোগান্তি: দেশব্যাপী চালু হচ্ছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক Logo তদন্তে ধোঁয়াশার অভিযোগ: পুলিশের বক্তব্যকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে কুবি শিক্ষার্থীদের আন্দোলন Logo ভক্তদের আবেগ ছুঁয়ে আবারও ক্যাম্প ন্যু-তে ফিরছেন মেসি? Logo মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি আরবের নিরাপত্তায় সহায়তার হাত বাড়াল তুরস্ক Logo ১৯৯৩: জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকারের জোরালো কণ্ঠস্বর ছিলেন খালেদা জিয়া Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা : আহত ৩ জন Logo আট দিন পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট Logo সাত কোটি টাকার সেতুতে ফাটল Logo দোয়ার সময় আল্লাহর কোন নাম ধরে কী চাইবেন

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

আন্তর্জাতিক বাজারে টানা বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছুঁইছুঁই করছে।

আজ বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের নতুন করে উত্তেজনা এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় নতুন হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে শঙ্কা আরও বেড়েছে। একই সময়ে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরও বাজারে উদ্বেগ বাড়িয়েছে।

চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানিটির দাম দ্রুত বেড়েছে। ৮ সেপ্টেম্বর ব্রেন্টের দাম ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছায়। তবে হরমুজ প্রণালি দিয়ে এখনো উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন অব্যাহত থাকায় এবং বিকল্প রপ্তানি পথ ব্যবহারের কারণে দাম এখনো ১০০ ডলারের নিচে রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হলে কিংবা তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিত করার উদ্যোগ ইতালির

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

আপডেট সময় ০৯:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬