ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে কুখ্যাত মাদকসম্রাটকে ধরতে হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলিবর্ষণ, ব্যাপক সংঘর্ষ

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট এবং মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস ওরফে ‘এল চ্যাপো ইসিদ্রো’-কে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সিনালোয়া প্রদেশে তাকে ধরতে নাটকীয় এক অভিযান চালায় মেক্সিকোর বাহিনী। খবর এনডিটিভির।

মেজা ফ্লোরেসের গ্রেপ্তারের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মেক্সিকো কর্তৃপক্ষ। তবে তাকে ধরতে পরিচালিত অভিযানে ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী এবং গ্যাং মেম্বারদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, গুয়াসাভের আকাশে চক্কর দেয়া মেক্সিকান নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলিবর্ষণ করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্যমতে, স্থানীয় কর্তৃপক্ষও শহরটিতে ‘কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের ওপর হামলার’ বিষয়টি নিশ্চিত করেছে।

গোলাগুলির ঘটনার পর কুরোদা পার্ক স্টেডিয়ামে চলমান একটি বেসবল ম্যাচ স্থগিত করা হয়। স্টেডিয়ামটিতে দেশটির গ্রীষ্মকালীন পেশাদার বেসবল লিগ ‘২০২৬ লিগা মেক্সিকানা’-এর একটি ম্যাচ চলছিল।

কে এই মেজা ফ্লোরেস?

এফবিআইয়ের এক নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল ও গাঁজা মজুত, বিতরণ এবং পাচারের অভিযোগ রয়েছে ফ্লোরেসের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে তথ্য দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল সংস্থাটি।

এর আগে ২০১২ সালে মাদক পাচারের অভিযোগে এবং ২০১৯ সালে মাদক পাচার আইন লঙ্ঘন ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী ‘সিনালোয়া কার্টেল’-এর সঙ্গে মেজা ফ্লোরেস কার্টেলের ‘অত্যন্ত রক্তক্ষয়ী আধিপত্য বিস্তারের লড়াই’ চলছিল। সে সময় সিনালোয়া কার্টেলের নেতৃত্বে ছিলেন জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগ করছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে কুখ্যাত মাদকসম্রাটকে ধরতে হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলিবর্ষণ, ব্যাপক সংঘর্ষ

আপডেট সময় ১১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬