ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সেমিফাইনালে বাংলাদেশ

তীরে গিয়ে তরী ডুবানোর ‘অভ্যাস’ পুরোনো বাংলাদেশের। কাতারের দোহায় এমন কিছুই হতে যাচ্ছিল। পেন্ডুলামে ঝুলছিল বাংলাদেশ ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের ম্যাচ। নখ কামড়ানো মুহূর্তে বোঝা যাচ্ছিল কার ভাগ্য খুলবে। কে হাসবে শেষ হাসি।

কখনো ম্যাচ বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে। কখনো আফগানিস্তানের। কখনো প্রবল চাপে বাংলাদেশ। কখনো আফগানিস্তান। তবে এবার ভাগ্য বাংলাদেশের পাশে। এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল আফগানিস্তান ’এ’ দলকে হারাল মাত্র ১ উইকেটে।

শেষ উইকেটে লেজের ব্যাটসম্যান ইকবাল হোসেন ইমনের একটি করে চার ও ছক্কায় পাওয়া ১০ রানে বাংলাদেশ রুদ্ধশ্বাস জয় পায়। আফগানিস্তান আগে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে গুটিয়ে যায়। স্কোরবোর্ডে সংগ্রহ ১৭৪ রান। জবাবে ২৫ বল হাতে রেঝে বাংলাদেশ জয় পায়। কিন্তু জয়ের ব্যবধান মাত্র ১ উইকেটে।

বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের ব্যাটিং ভালো হয়নি। শুরুর চার ব্যাটসম্যান ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। বিশের ঘর পেরোতে পারেননি কেউ। পাঁচে নামা অধিনায়ক ইব্রাহিম খলিল ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ৪৮ রানে অপরাজিত থাকেন। ৯৪ বলে মাত্র ২ বাউন্ডারিতে ইনিংসটি সাজান।

এছাড়া কেউ ভালো করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রানের দুইটি ইনিংস আসে ইমরান মির ও দারউইস রাসুলির ব্যাট থেকে। বাংলাদেশের বোলাররা ছিলেন দারুণ। আফগানিস্তানের জুটি বড় হতে দেননি। নিয়মিত বিরতিতে নিয়েছেন উইকেট। বল হাতে রিপন মন্ডল ৩৯ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন, রুবেল ও সাইফ হাসান।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ৮৩ রানে ৫ উইকেট হারায়। ইনিংসের তৃতীয় বলে সাইফ হাসান শূন্য রানে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন ৫০ রানের জুটি গড়েন। মনে হচ্ছিল এই জুটি দলকে এগিয়ে নেবে। কিন্তু তেমন কিছু হয়নি। ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৩ রান করা ইমন সাজঘরে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন ইয়াসির (২০), শাহাদাত (২৫) ও ইরফান শুক্কুর (১)।

সেখান থেকে সাব্বির রহমান ও সাইফ উদ্দিনের ২৮ রানের দুটি ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলে আফগানিস্তান ম্যাচে ফিরে। সেখান থেকে আঁটসাঁট বোলিংয়ে বাংলাদেশকে চাপে ফেলে ম্যাচ শেষ উইকেটে নিয়ে যায় তারা। কিন্তু শেষ দিকে ইকবালের ১টি করে চার ও ছক্কায় সমীকরণ পাল্টে যায়।

বাংলাদেশ হাসে শেষ হাসি। ‘এ’ গ্রুপ থেকে ২ জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ২ ম্যাচে দুটিতেই জিতেছে তারা। শ্রীলঙ্কাও ২ ম্যাচের দুটিতেই জিতেছে। সেমিফাইনালে গেছে দুই দলই। টেবিল টপার কে হবে তা নির্ধারিত হবে ২৩ নভেম্বর।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১১:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬