ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর Logo গ্রেপ্তার সাবেক ২ সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায় ডিবি Logo হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১১৬৪ Logo ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ লঙ্ঘনের দায়ে রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন Logo তাজমিন হত্যা : ‘তদন্তের অংশ হিসেবে’ রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর Logo দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ Logo ‘গুলি করি, মরে একটা’ বলা ইকবাল হত্যা বন্ধের চেষ্টা করেননি: রাষ্ট্রপক্ষের আইনজীবী Logo সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ Logo নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর Logo হরমুজে আবার দুই বাণিজ্যিক জাহাজে হামলা, নিখোঁজ অন্তত ২ ভারতীয় নাবিক

কানাডায় গ্লোবাল ফেস্টে লাল-সবুজের পতাকা

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। ‘বিসসি’র উদ্যোগে এ উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

চার দিনব্যাপী ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়েছেন বাংলাদেশ প্যাভিলিয়ন। উৎসবের প্রতিদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। কানাডার অন্যতম বৃহৎ এই লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসব বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের কাছে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।

এ বছর নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আতশবাজি, বিভিন্ন দেশের আকর্ষণীয় সাংস্কৃতিক উপস্থাপনা এবং সুরের মূর্ছনায় একাকার হয়ে ওঠে বহুসংস্কৃতির এই মিলনমেলা। বহুজাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যকে সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং সমতার মূল্যবোধকে তুলে ধরাই ছিল ‘গ্লোবাল ফেস্ট’-এর মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে পেরে তারা গর্বিত। প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের প্রতি তাদের ভালোবাসা ও মমত্ববোধেরই প্রমাণ। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান তারা। তাদের মতে, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

কানাডায় গ্লোবাল ফেস্টে লাল-সবুজের পতাকা

আপডেট সময় ০৮:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬