ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে বসছে আইফা অ্যাওয়ার্ডস, অভিষেক হচ্ছে মান্দানার

আগামী বছরে চতুর্থবারের মতো আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি’ (আইফা) উইকেন্ড অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৭। বলিউড তারকা সালমান খান, কারিনা কাপুর এবং শহীদ কাপুরকে এই আয়োজনের পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে।

২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারি ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায় ২৭তম আসরটি অনুষ্ঠিত হবে। মুম্বাইতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা অনুষ্ঠানের শিল্পী তালিকা, উপস্থাপক এবং অংশীদারদের নাম প্রকাশ করেন। আইফার এই আয়োজনে বলিউড তারকা ও চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা দুই দিনব্যাপী উৎসবে একত্রিত হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালমান খান ও কারিনা কাপুর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তারা সেখানে আলোকচিত্রীদের সামনে পোজ দেন। নীল ব্লেজার ও ডেনিম পরিহিত সালমান খান আবারও আলোকচিত্রীদের প্রতি আহ্বান জানান, যেন তারা তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা বা সীমানার প্রতি শ্রদ্ধাশীল থাকেন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে আসা ৬১ বছর বয়সী এই অভিনেতা এক ছোট মেয়ের অনুরোধ রাখতে গিয়ে কিছুটা সময় থামেন, যা মেয়েটির জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই সুপারস্টার তার ছোট্ট ভক্তটিকে কেবল একটি ছবি তোলার সুযোগই দেননি, বরং তার চেয়েও বেশি কিছু উপহার দিয়েছেন।

তিনি একটি পোস্টারে দীর্ঘ বার্তা লিখে নিজের স্বাক্ষর দেন, এরপর মেয়েটির সঙ্গে ছবি তোলেন, হাত মেলান, জড়িয়ে ধরেন এবং তার কপালে আদর করে চুমু খান। এর আগে ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খান আলোকচিত্রীদের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, অভিনেত্রীদের এমন কোন থেকে ছবি তোলা উচিত নয় যা তাদের অস্বস্তিতে ফেলতে পারে।

কারিনা কাপুর এদিন সম্পূর্ণ কালো পোশাকে এবং সানগ্লাস পরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশমিকা মান্দানা, অভিষেক ব্যানার্জি ও পঙ্কজ ত্রিপাঠী। আবুধাবি আসরের জন্য ঘোষিত তারকাদের তালিকায় সালমান ও কারিনার পাশাপাশি রয়েছেন শহীদ কাপুরও।

আইফায় অভিষেক হতে যাচ্ছে রাশমিকা মান্দানার

২০২৭ সালের আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করবেন রাশমিকা মান্দানা। এক বিবৃতিতে জনপ্রিয় এই অভিনেতা জানান, আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করাটা অত্যন্ত বিশেষ একটি অনুভূতি। সত্যি বলতে, আমি দারুণ উচ্ছ্বসিত! তিনি আইফা-কে ভারতীয় চলচ্চিত্রের এমন একটি উৎসব হিসেবে বর্ণনা করেছেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের এক মঞ্চে নিয়ে আসে।
উপস্থাপনায় থাকছেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাদের সঙ্গে যোগ দেবেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং টেলিভিশন উপস্থাপক মণীশ পল। অনুষ্ঠানটিতে বলিউডের শীর্ষস্থানীয় তারকাদের পরিবেশনা থাকবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা এই ইভেন্টটিকে ভারতীয় চলচ্চিত্রের একটি আন্তর্জাতিক উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করার ধারাবাহিকতা বজায় রাখছেন।

জানুয়ারি মাসে অনুষ্ঠেয় এই আয়োজনে বলিউডের শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র শিল্পের পেশাজীবীরা ইয়াস আইল্যান্ডে একত্রিত হবেন, যেখানে পুরস্কার বিতরণী সপ্তাহান্তের ২৭তম আসরটি অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১২:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬