মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে শাহিন শাহ সাম্যকে সভাপতি ও সেলিম সরকারকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম সজিব।
নবগঠিত কমিটির সভাপতি মো. শাহিন শাহ সাম্য বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পাশাপাশি দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।
সাধারণ সম্পাদক সেলিম সরকার বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই হবে আমাদের অগ্রাধিকার। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
বাংলা৭১নিউজ/আরএইচ


























