ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।

সভায় ‘কো-পাবলিকেশনস’ কার্যক্রমের আওতায় মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য প্রকাশনা যৌথভাবে প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব বই মুদ্রণ, প্রকাশ ও বিপণনের ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বাংলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ফলে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আরো মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশ করা সম্ভব হবে।

তিনি বলেন, এর পাশাপাশি বাংলা ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণাকে আরো সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে। এ সহযোগিতা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরো বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ উদ্যোগ দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরো শক্তিশালী করবে বলেও সভায় মত দেওয়া হয়।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক ড. ফারুক আহম্মদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬