ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু

সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য

সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার। তিনি বলেন, ‘কিছুদিন আগে দেখেছেন এক এসপিকে অ্যারেস্ট করা হয়েছে।

তার ওয়াইফ বলছে এটা ভুল, কিন্তু এসপির রেকর্ড আছে। এরকম অনেক উদাহরণ আছে। কারণ পুলিশ সংস্কার হয়নি। এই পরিবর্তন আনার জন্য সুযোগ লাগে, সময় লাগে।

এ কারণে অনেকেই সুযোগ নিচ্ছে।’

সোমবার (১৬ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে সাধারণ শিক্ষকদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল।

ফ্যাসিস্ট সরকার ফিরে আসা ফাঁকা বুলি উল্লেখ করে তিনি বলেন, গণহত্যাকারী পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে এমন নজির পৃথিবীতে নেই।

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবেলা করব।

তিনি আরো বলেন, দুঃখজনক হলেও সত্য, আমরা যারা জুলাই-আগস্টে একসঙ্গে ছিলাম, অনেকের মধ্যে ফাটল ধরেছে। এটা কিন্তু ঠিক না। আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে, না হলে কিন্তু ওরা এ সুযোগ নেবে।

তাদেরকে এ সুযোগ দেওয়া যাবে না। ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী যারা আছেন সবাই মিলে এই ফ্যাসিদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ আমাদের দেশ যখন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে, ওরা এটা পছন্দ করবে না।

সমাবেশে এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক।

সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সারা দেশে পতিত আওয়ামী সন্ত্রাসীরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। ফ্যাসিস্ট সরকার অভ্যুত্থানের জেরে পালিয়ে গেছে। এটা কেউ যেন না ভুলে যায়। বর্তমান সরকারের প্রতি অনুরোধ, কোনো ছাড় যাতে না দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী

সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য

আপডেট সময় ০৮:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬